বিশ্ব

ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

  • 3:39 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- ভারতের মহারাষ্ট্রে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ এখন পর্যন্ত ৫ জন নিহত নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে বারামতী এলাকার কাছে পাহাড়ি অঞ্চলে। বিধ্বস্ত উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি ভেঙে পড়ার পর এর সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার তীব্রতায় বিমানটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়, যা দূর থেকেও স্পষ্ট ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল এবং দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছিল। এই অবস্থায় পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। পরে দমকল ও জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা। তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় নিহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ মহল শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au