মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ২৮ জানুয়ারি- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ারকে বহনকারী প্রাইভেট বিমানের ভয়াবহ দুর্ঘটনার বিস্তারিত বিবরণ সামনে এসেছে। বুধবার সকালে বারামতীতে জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫ মডেলের বিমানটি। দুর্ঘটনায় অজিত পওয়ারসহ মোট পাঁচজন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে উঠে এসেছে, আকাশেই বোঝা যাচ্ছিল বড় বিপদের আশঙ্কা।
সূত্র জানায়, বুধবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আট আসনের ওই প্রাইভেট চাটার্ড বিমানটি মুম্বই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা শুরু করে। বারামতীতে নামার ঠিক আগমুহূর্তে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সকাল ৯টা ১২ মিনিটের দিকে দুর্ঘটনার খবর আসে। জানা যায়, জরুরি অবতরণের চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।
বিমানে অজিত পওয়ার ছাড়াও ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, দুইজন সরকারি আধিকারিক, পাইলট এবং একজন ক্রু সদস্য। দুর্ঘটনার পর কেউই বিমান থেকে বেরোতে পারেননি। আগুনের তীব্রতায় সবাই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা এএনআইকে জানান, রানওয়ের দিকেই এগোচ্ছিল বিমানটি। প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে সেটি আছড়ে পড়ে। তাঁর কথায়, বিমানটি নামার সময়ই অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যে এটি ভেঙে পড়বে। এরপরই ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। পরপর চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানের ভেতরে থাকা যাত্রীরা হয়তো বেরোনোর চেষ্টা করছিলেন, কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে কেউ কাছে যেতে পারেননি। তিনি জানান, ট্র্যাকে নামার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন সাহায্যের চেষ্টা করলেও আগুনের কারণে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে অজিত পওয়ারের পরিবারের সদস্যরা দ্রুত বারামতীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে ফোনে কথা বলে শোক ও সমবেদনা জানিয়েছেন। সূত্রের খবর, অজিত পওয়ারের মরদেহ বারামতী মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।
এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে খারাপ দৃশ্যমানতা ও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au