বিশ্ব

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

  • 5:13 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- ভারতের পার্লামেন্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এ শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণের কথা রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া অধিবেশনেই উভয় কক্ষে এই প্রস্তাব আনা হবে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়া তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে দুটি মেয়াদ ছিল পূর্ণকালীন এবং একটি ছিল স্বল্পমেয়াদি।

বাজেট অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী শোক প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। রাজ্যসভায় সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের কথা রয়েছে। একইসঙ্গে লোকসভায় সাবেক এমপি শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কলমাদি এবং কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে শোক প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। এই তালিকার সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম যুক্ত হচ্ছে।

এদিকে রাজ্যসভায় পার্লামেন্টের মহাসচিব ২৬৯তম রাজ্যসভা অধিবেশনে উভয় কক্ষে পাস হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিভিন্ন বিলের একটি বিবরণী উপস্থাপন করতে পারেন বলে কার্যতালিকায় উল্লেখ রয়েছে।

ভারতের বাজেট অধিবেশনের প্রথম পর্বে মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটসংক্রান্ত আর্থিক কার্যক্রম এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রয়োজনীয় আইন প্রণয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au