বাংলাদেশ

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত

  • 7:16 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক পক্ষকে সমর্থন করবে না। নির্বাচনের ফলাফল নির্ধারণের একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের এবং যে সরকার জনগণ ভোটে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন সরকার নির্বাচনে কোনো পক্ষ নয়। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, সেই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে।

রাষ্ট্রদূত বলেন, তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আগ্রহী এবং তার ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন একটি উৎসবমুখর দিন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় তিনি অত্যন্ত সন্তুষ্ট। সকলের মতো তিনিও নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছেন এবং আশা প্রকাশ করেন যে, নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au