বিশ্ব

‘নেক্সট লেভেলের' পারমাণবিক পরিকল্পনা

পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করার ইঙ্গিত দিলেন কিম জং-উন

  • 8:46 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:২৯১ বার
উত্তর কোরিয়ার “বড় ক্যালিবারের” একাধিক রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ছবিঃ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সতর্ক করে বলেছেন, দেশটি শীঘ্রই ‘নেক্সট লেভেলের’ পারমাণবিক পরিকল্পনা প্রকাশ করবে।  উত্তর কোরিয়ার একটি “বড় ক্যালিবারের” একাধিক রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণের পরে তিনি এই ঘোষণা দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার জানিয়েছে, মঙ্গলবার দেশটির মিসাইল প্রশাসন নতুন প্রযুক্তি যুক্ত একটি লঞ্চারের কার্যক্ষমতা যাচাই করতে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। কিম জং-উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ তত্ত্বাবধান করেন, সঙ্গে ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।

পরীক্ষার সময় চারটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা লঞ্চারের স্থান থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

কিম জং-উন বলেছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা উন্নয়নে “মহৎ গুরুত্ব” বহন করে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক উন্নয়নের ফলে এই সিস্টেমের হামলার ক্ষমতা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, অন্তত কয়েক বছরের মধ্যে অন্য কোনো দেশ এমন প্রযুক্তি অর্জন করতে পারবে না বা এমন ক্ষমতা রাখবে না।” কিমের মতে, পরীক্ষার ফলাফল যেকোনো দেশকে যে পিয়ংইয়াংয়ের সঙ্গে সামরিক সংঘাত করতে চায়, তার জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করবে।

তিনি জানান, শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে দেশের পারমাণবিক প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করার “পরবর্তী ধাপের পরিকল্পনা” ঘোষণা করা হবে। কিম জোর দিয়ে বলেন, নির্ভরযোগ্য আক্রমণ ক্ষমতা তৈরি করা পার্টির নীতির একটি কেন্দ্রীয় স্তম্ভ।

এতে দুই প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এটি চলতি মাসে দেশটির দ্বিতীয় মিসাইল উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার বাড়তে থাকা অস্ত্র পরীক্ষার কারণে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিন্দার মুখে পড়েছে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au