সর্বশেষ

ফুটবল থেকে ক্রিকেট, রণবীর-আনুশকার নতুন বিনিয়োগ পরিকল্পনা

  • 9:18 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বাই সিটি এফসির মালিকানার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগের পথে হাঁটতে পারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)–এর শেয়ার কেনার আগ্রহ দেখাচ্ছেন রণবীর। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিতে বিনিয়োগের কথা ভাবছেন অভিনেত্রী আনুশকা শর্মাও।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেঙ্গালুরুর মালিকানায় ছিল ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান বিজয় মালিয়া। পরে ২০১৫ সালে যুক্তরাজ্যভিত্তিক অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেয়। ডিয়াজিওর অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তবে শিরোপা জয়ের পরপরই প্রতিষ্ঠানটি দলটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সিএনবিসি টিভি১৮-এর তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর পুরো মালিকানা কিনতে ব্যয় হতে পারে প্রায় ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩৫৯ কোটি টাকা। গুঞ্জন রয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালা, যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর মধ্যেই নতুন আলোচনায় এসেছে আনুশকা শর্মা ও রণবীর কাপুরের নাম। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। স্বামীকে সমর্থন জানাতে নিয়মিত মাঠে উপস্থিত থেকেছেন আনুশকা। ফলে দলের সঙ্গে তার আবেগী সম্পর্ক তৈরি হওয়াটা স্বাভাবিক। সেই জায়গা থেকেই বেঙ্গালুরুর মালিকানায় অংশীদার হতে আগ্রহী তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, আনুশকা বেঙ্গালুরুর ৩ শতাংশ শেয়ার কিনতে চান, যার জন্য তাকে প্রায় ৪০০ কোটি রুপি বিনিয়োগ করতে হতে পারে।

অভিনয়ের পাশাপাশি আনুশকা কোহলির ব্যবসায়িক দিকও দেখভাল করেন। তার মালিকানায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস, পোশাক ব্র্যান্ড নুশ, পাশাপাশি ভেজিটেরিয়ান ফুড কোম্পানি হোলসাম ফুডস–এর সঙ্গেও তিনি যুক্ত।

অন্যদিকে রণবীর কাপুর এরই মধ্যে ক্রীড়া বিনিয়োগে অভিজ্ঞ। ২০১৯ সালে ‘সিটি ফুটবল গ্রুপ’ মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনলেও পাঁচ বছরের মধ্যে তারা সরে যায়। চলতি বছর ক্লাবটির মালিকানা আবার ফিরে যায় রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে রণবীর বেঙ্গালুরুর ২ শতাংশ শেয়ার কিনতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এজন্য তার ব্যয় হতে পারে ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে জোর আলোচনা চলছে, এখনো আনুশকা শর্মা বা রণবীর কাপুর—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আগামী মৌসুমের নিলাম। সূচি অনুযায়ী ২৬ মার্চ শুরু হবে ৮৪ ম্যাচের টুর্নামেন্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।

এই শাখার আরও খবর

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au