বিশ্ব

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

  • 2:16 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি এক দুর্গম পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ও ক্রুসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বর্তমান আইনপ্রণেতা এবং একজন আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা স্থানীয় সময় বুধবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার উড়োজাহাজ। বিস্তারিত তথ্য না দিলেও সাতেনা জানায়, ফ্লাইটটি একটি “মারাত্মক দুর্ঘটনার” শিকার হয়েছে এবং পাহাড়ি একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। বিমানটির স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত অবতরণের ১১ মিনিট আগে বিমানের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এবং স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো অভিযানে সহায়তা করছে। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুকুতা ও আশপাশের অঞ্চলটি পাহাড়ি এবং সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। এছাড়া এলাকাটির কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আবহাওয়া ও ভূপ্রকৃতিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিমান সংস্থা বা সরকার।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au