বাংলাদেশ

জামিনে মুক্তির পর বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দাম, জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

  • 10:48 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
জামিনে মুক্তির পর বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- জামিনে মুক্তি পাওয়ার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম বাগেরহাট জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বুধবার সন্ধ্যার পর তিনি বাগেরহাটে পৌঁছান। স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন। তবে বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

জুয়েল হাসান বলেন, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে গত বছরের ৬ এপ্রিল তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২২ জুলাই ২০২৫ তাকে প্রশাসনিক কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেন, বাগেরহাটে থাকার শর্ত হিসেবে জেলার তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে জুয়েল বলেন, কারাগারে যাওয়ার পর থেকে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার পরিবারের খোঁজখবর রাখতেন এবং তার পরিবারের আর্থিক বিষয়ে সহায়তা করতেন। তিনি নিজেকে নির্দোষ ও রাজনৈতিক বন্দী দাবি করে বলেন, কারাগারে তাকে দীর্ঘ সময় সেলে বন্দী করে রাখা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এই সময় তার স্ত্রী চরম মানসিক চাপে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জুয়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তিনি বন্দী অবস্থায় শুরু থেকেই আক্রমণাত্মক আচরণ করতেন। নিরাপত্তার স্বার্থে তাকে সেলে রাখা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সেল কোনো শাস্তির জায়গা নয়, বরং নিয়ন্ত্রিত চলাচলের ব্যবস্থা।

বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, জুয়েলকে যশোরে স্থানান্তর করা হয়েছিল তার আচরণগত সমস্যার কারণে। তিনি বলেন, একজন জেলার ইচ্ছামতো কাউকে অন্য কারাগারে পাঠাতে পারেন না। ঘুষ চাওয়ার অভিযোগকে তিনি ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেন।

কারাগারের নথি অনুযায়ী, বন্দী অবস্থায় জুয়েল গত বছরের ১২ মার্চ এক সেল ইনচার্জকে হুমকি ও গালাগাল করেছিলেন। একই বছরের ৬ জুলাই তিনি আরেক বন্দীকে মারধর করেন বলে নথিতে উল্লেখ আছে। জেলার জানান, বাগেরহাট কারাগারে আসার পরদিনই জুয়েলের স্ত্রী ও আত্মীয়রা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিয়মিত সাক্ষাৎ চালু ছিল।

জেলার আরও বলেন, জুয়েলের পরিবারে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেই শোককে কেন্দ্র করে তিনি এখন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, যদি সত্যিই কোনো অনিয়ম হয়ে থাকে, তবে জুয়েল যশোরে স্থানান্তরের সময়ই বিষয়টি তুলতে পারতেন।

উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জুয়েল হাসানের বাড়ি। গত ২৩ জানুয়ারি সেখান থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের নয় মাস বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। প্যারোলে মুক্তি না পাওয়ায় কারাগারের গেট থেকেই স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখেন জুয়েল।

এই ঘটনায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলে, এমন পরিস্থিতিতে কেন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au