বাংলাদেশ

নির্বাচন কমিশনের নির্দেশ

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচার চালাতে পারবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

  • 12:57 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ‘হ্যাঁ’ কিংবা ‘না’ এর পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে সাংবিধানিক সংস্থাটি।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে তথ্য জানাতে এবং সচেতনতা তৈরির কাজ করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।

ইসি আরও উল্লেখ করেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ নেওয়ার মতো যেকোনো কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। আইন অনুযায়ী এমন আচরণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে বিধানগুলো কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই নির্দেশনা এলো। ইসি বলছে, গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকা অত্যন্ত জরুরি।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au