সর্বশেষ

দীপিকার জায়গা নিলেন সাই পল্লবী

  • 4:32 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন ৩০ জানুয়ারি- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না-এই শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন। আর বেশি পারিশ্রমিকের দাবিও ছিল তার আরেকটি কারণ। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে। সেই সিনেমায় তার জায়গায় অভিনয় করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এমনই আরও একটি সিনেমায় এবার দীপিকা পাড়ুকোনের জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী সাই পল্লবী।

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কাজের দাবি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে বলিপাড়াসহ সামাজিক মাধ্যম নেটদুনিয়ায়। এই আট ঘণ্টার দাবির পরিপ্রেক্ষিতে হাতছা়ড়া হয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলও।

‘কল্কি ২৮৯৮ এডির সিনেমায় অতিগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই চরিত্রটি ছাড়া সিক্যুয়েল প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কাজে ‘দায়বদ্ধতার অভাবের’ দরুণ নাকি বাদ পড়েছেন অভিনেত্রী। এ দাবি নির্মাতাদের।

নাগ অশ্বিন পরিচালিত সেই সিনেমাতেই দীপিকা অভিনীত চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে নির্মাতাদের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দর্শকদের অবশ্য অনুমান— সিক্যুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত হিসাবে দেখানো হবে। নতুন একটি চরিত্রে পরিচয় করানো হবে সাইকে। অভিনেত্রীর তরফ থেকেও এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ সিনেমা থেকে বাদ পড়ার পর প্রথমে শোনা গিয়েছিল, এ চরিত্রে হয়তো আলিয়া ভাটকে দেখা যাবে। এখন দেখার বিষয়— সত্যিই এ চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে কিনা।

ঠিক কেন বাদ পড়েছিলেন দীপিকা এ সিনেমা থেকে? প্রভাস অভিনীত সিনেমায় থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন অভিনেত্রী। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা শুরু। কী হয়েছিল?

এ বিষয়ে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীপিকা পাড়ুকোন নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দিয়েছিলেন তিনি। তার পরেই নির্মাতারা বিবৃতিতে প্রকাশ করেন— তাদের সিনেমায় আর দীপিকা অভিনয় করবেন না।

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au