বিশ্ব

ইরানে মার্কিন হামলায় সরাসরি যুক্ত হবে না ব্রিটেন

  • 1:48 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
ছবি: দ্য গার্ডিয়ান

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো সরাসরি সামরিক হামলায় ব্রিটেন অংশ নেবে না বলে ইঙ্গিত মিলেছে। তবে তেহরান যদি পাল্টা হামলায় যায়, সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লন্ডন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কাতারে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একঝাঁক টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই মোতায়েনকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করার প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলাই এর মূল উদ্দেশ্য।

ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘প্রথম আঘাত’ আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা ব্রিটেন মেনে চলে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এ ধরনের অভিযানে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা কম। তবে কাতার বা অন্য কোনো আঞ্চলিক মিত্র দেশ আত্মরক্ষার প্রয়োজনে সহায়তা চাইলে ব্রিটিশ বাহিনী সেখানে যুক্ত হতে পারে।

এই প্রেক্ষাপটে লিংকনশায়ার থেকে আরএএফ-এর ১২ নম্বর স্কোয়াড্রনকে কাতারের ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। ব্রিটিশ সূত্রগুলো জানিয়েছে, কাতারের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতারে অবস্থিত আল-উদাইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ সেনাও কর্মরত।

চলতি মাসের শুরুতে ইরান সতর্ক করে দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হামলা চালায়, তাহলে অঞ্চলজুড়ে মার্কিন ও তাদের মিত্রদের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে। এই হুঁশিয়ারির পরই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে।

এদিকে চীন সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তিনি বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই তার সরকারের প্রধান অগ্রাধিকার। স্টারমারের ভাষায়, এ বিষয়ে সব মিত্র দেশ একমত এবং সমন্বিতভাবেই কাজ করা হচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পাঠিয়ে সামরিক বিকল্পগুলো খোলা রাখছেন। এর ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় ব্রিটেন আত্মরক্ষামূলক অভিযানে সক্রিয় সহায়তা দিয়েছিল। টাইফুন যুদ্ধবিমানগুলো মূলত ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতা নেই। সে ক্ষেত্রে মার্কিন প্যাট্রিয়ট বা থাডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই নির্ভর করতে হয়।

বর্তমানে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতেও মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যাদের দায়িত্ব জর্ডান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au