বাংলাদেশ

বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্পষ্ট ভিশন নেই: মাহফুজ আলম

  • 10:16 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
মাহফুজ আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে জামায়াতে ইসলামির কোনো সুস্পষ্ট ভিশন নেই বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। তিনি মনে করেন, আদর্শিক ও কাঠামোগত দিক থেকে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ পরস্পরের বিকল্প নয়, বরং একই মুদ্রার দুই পিঠ। তাঁর ভাষায়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আবার জামায়াত টিকে থাকলেও আওয়ামী লীগের অস্তিত্ব বজায় থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা সম্ভব নয়। তাঁর মতে, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা, সামাজিক ন্যায়বিচার, শ্রেণিগত ভারসাম্য ও নীতিগত প্রশ্নে জামায়াতের অবস্থান অস্পষ্ট এবং দ্ব্যর্থহীন নয়। এই কারণে জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করলে এমন বহু প্রশ্নের মুখে পড়তে হবে, যার কোনো বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া যাবে না।

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর ইচ্ছা ছিল ওই আন্দোলনের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ বা থার্ড অল্টারনেটিভ গড়ে তোলা। তবে তাঁর দাবি, এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতে ইসলামির সঙ্গে জোট গঠন করে, তখন সেই তৃতীয় শক্তি গড়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্কবার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি হোক বা জামায়াত—সমাজের গভীরে জমে থাকা ক্ষতগুলো সারাতে না পারলে কোনো সরকারই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। তিনি বলেন, শুধু কাগজে-কলমে সংস্কার যথেষ্ট নয়। সমাজে ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যদি নতুন করে সাংস্কৃতিক সমঝোতা বা ‘রিনেগোসিয়েশন’ না হয়, তাহলে মব ভায়োলেন্স ও সামাজিক বিশৃঙ্খলা চলতেই থাকবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম স্পষ্ট করে জানান, তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ারও পরিকল্পনা নেই। তাঁর মতে, এটি নির্বাচনের উপযুক্ত সময় নয়। বিশেষ করে এনসিপি ও জামায়াতে ইসলামির জোটকে তিনি আদর্শগতভাবে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আপাতত তিনি রাজনীতিকে ভিন্ন চোখে দেখতে চান। হতাশ ও বিভ্রান্ত তরুণদের সঙ্গে আলোচনা, পাঠচর্চা এবং রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে তিনি বোঝার চেষ্টা করবেন, কেন জুলাই আন্দোলন প্রত্যাশিত ফল দিতে পারেনি এবং সামনে বাংলাদেশের জন্য কোন ধরনের পথরেখা প্রয়োজন।

মাহফুজ আলম জোর দিয়ে বলেন, শুধু রাজনৈতিক সংস্কার দিয়ে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই। তাঁর মতে, সমাজের সঙ্গে নতুন করে বোঝাপড়া বা ‘সাংস্কৃতিক পুনর্নেগোশিয়েশন’ ছাড়া কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au