বাংলাদেশ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রী উপমা দত্তের রহস্যজনক মৃত্যু

  • 5:24 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:২৮১ বার
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রী উপমা দত্তের রহস্যজনক মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- চট্টগ্রামে আবাসিক হলের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উপমা দত্ত। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২৬তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিভাসুর বিজয়-২৪ আবাসিক হলের নিজ কক্ষ থেকে উপমা দত্তকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উপমা দত্তের গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। বর্তমানে তাঁর পরিবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় বসবাস করছিল বলে জানা গেছে।

সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৪টা পর্যন্ত উপমা দত্ত নিয়মিত ক্লাসে অংশ নেন। এরপর তিনি হলে নিজের কক্ষে ফিরে যান। সন্ধ্যার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী তাঁকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখা যায়, উপমা দত্ত ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। এ সময় আশপাশের শিক্ষার্থীরা চিৎকার করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দরজা ভেঙে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

সহপাঠীরা আরও জানান, উপমা দত্তের কক্ষে মোট চারজন শিক্ষার্থী থাকতেন। তাঁদের মধ্যে দুজন মালয়েশিয়ায় ইন্টার্নশিপে রয়েছেন এবং আরেকজন ঘটনার সময় টিউশনি করাতে বাইরে ছিলেন। ফলে ওই সময় উপমা দত্ত কক্ষে একাই ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে শেষ শ্রদ্ধা জানাতে উপমা দত্তের মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। পরে সন্ধ্যার দিকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au