বাংলাদেশ

স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশ নিরাপদ নয়: ফখরুল

  • 5:45 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকা জরুরি, কারণ যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজও সেই অবস্থান থেকে সরে আসেনি।

শনিবার ৩১ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও ১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, একটি দল ভোটের মাঠে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছে। ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। বরং সেই সময় বহু মানুষকে হত্যা করা হয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি ঘটানো হয়েছে। এত কিছুর পরও তারা আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি।

ভোটের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, কেউ যেন ভাঁওতাবাজদের কথায় পড়ে বিকাশ নম্বর বা ব্যক্তিগত তথ্য না দেয়। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোট দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গত ১৫ থেকে ১৬ বছরে দেশ নানা ক্ষতির মধ্য দিয়ে গেছে। তাই ঝগড়াঝাঁটি নয়, সঠিক মানুষকে নির্বাচিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের উন্নয়ন ও শান্তির জন্য। কিন্তু গত দেড় দশক ধরে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। এই সময়টাকে তিনি দেশের জন্য কঠিন সময় বলে উল্লেখ করেন। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, একটি ভালো নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, তিনি নিজেও একসময় মন্ত্রী ছিলেন, কিন্তু কেউ বলতে পারবে না তিনি ব্যক্তিগত কোনো সুবিধা নিয়েছেন। এবার তিনি দলের প্রার্থী হিসেবে ভোট চাইতে মাঠে নেমেছেন। তার নির্বাচনী প্রতীক ধানের শীষ উল্লেখ করে তিনি বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে তিনি এলাকার জন্য কাজ করতে চান।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে। সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এনজিওগুলোর কাছ থেকে নেওয়া ঋণের দায় সরকার গ্রহণ করবে। নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড।

এ ছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সকল ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস অনুযায়ী নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন বলেও আশ্বাস দেন তিনি।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au