সর্বশেষ

ইনস্টাগ্রামে অদৃশ্য ছিলেন কোহলি, ফ্যানদের উদ্বেগ

  • 1:07 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- ভারতের আলোচিত তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে এই দুজন সব সময়ই ভক্তদের চর্চায় থাকেন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৩০ জানুয়ারি) কিছুটা ধাক্কা খান কোহলির অনুসারীরা। কারণ ইনস্টাগ্রামে এই ভারতীয় ক্রিকেটারের অ্যকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে আছেন, তার উপর আবার সামাজিক মাধ্যম থেকেও কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কোহলি?

অনেকেই অনুমান করতে শুরু করেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের পরই হয়তো তিনি এটি নিষ্ক্রিয় করে দিয়েছেন! আর যার ফলে উদ্বিগ্ন ভক্তরা সোজা হাজির হন আনুশকার কাছে। কোহলির স্ত্রী আনুশকার অ্যাকাউন্টে গিয়ে মন্তব্য করা শুরু করেন, ‘চিকু কোথায় গেল!’

কোহলির অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামে সার্চ করলেই জবাব আসছিল ‘এই পৃষ্ঠাটি উপলব্ধ নেই’! এর মাঝে কোহলির নীরবতায়, ভক্তরা তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সাম্প্রতিক পোস্টগুলোতে এই সংক্রান্ত কমেন্ট করে রীতিমতো বন্যা বইয়ে দেয়।

তবে বর্তমানে বিরাটের প্রোফাইলটি পুনরায় ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত কোনো টেনকনিক্যাল সমস্যার কারণেই এমনটা হয়েছিল।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মটিতে কোহলির বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ক্রিকেটারের ফলোয়ার সংখ্যা ২৭০ মিলিয়নেরও বেশি। তার উপর হঠাৎ করেই অ্যাকাউন্টটি উধাও হয়ে যাওয়ায় ভক্তদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে কয়েক ঘন্টার মধ্যেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় হয়েছে। অ্যাকাউন্টটি ফিরে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

তবে অ্যাকাউন্টটি কোনো গ্লিচের কারণে নিষ্ক্রিয় দেখাচ্ছিল নাকি বিরাটের নিজের সিদ্ধান্তে তা এখনো স্পষ্ট নয়। কোহলির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও অনেকে আবার ভাবছেন, আনুশকার কাছে তাদের অনুরোধ পৌঁছতেই হয়তো কাজের কাজ হয়েছে!

এই সময়টাতে বিরাট কোহলি সামাজিক মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় ছিলেন। তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টটিও সক্রিয় ছিল।

এই শাখার আরও খবর

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au