বিশ্ব

বাজেটে মোদি সরকারের বিরাট ঘোষণা

ভারতের জেন জি’দের জন্য দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে হবে ‘কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব’

  • 6:15 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
বাজেটে সেই জেন জির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ঘোষণায় এবার জেন জির তরুণ প্রজন্মের জন্য বড় ঘোষণা করা হয়েছে। প্রথাগত চাকরির বাইরে বিকল্প আয়ের পথে সবচেয়ে জনপ্রিয় কাজ কন্টেন্ট ক্রিয়েশনকে এবার স্কুল ও কলেজ পর্যায়ে আনছে কেন্দ্রীয় সরকার।

দেশটির ১৫০০টি সেকেন্ডারি স্কুল এবং ৫০০টি কলেজে তৈরি করা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, যেখানে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্সসহ ডিজিটাল মিডিয়ার নানা প্রশিক্ষণ দেওয়া হবে।

অর্থমন্ত্রী জানান, এই ল্যাবের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তবে সরকারি সাহায্য কেবল প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সীমাবদ্ধ; সরাসরি অর্থ বা বৃত্তি দেওয়ার কোনও ঘোষণা নেই।

নির্মলা আরও জানিয়েছেন, দেশের ২০টি পর্যটন কেন্দ্রে ১০ হাজার ট্যুর গাইডকে সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে। এই ১২ সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিশেষজ্ঞরা।

ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, আরাকু ভ্যালি সহ একাধিক পাহাড়ি এলাকায় ট্রেকিং সহায়ক পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে পর্যটন বৃদ্ধির সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্লগিং ও অন্যান্য ডিজিটাল কন্টেন্টের সুযোগ বৃদ্ধি পায়।

এই ঘোষণার পরই কন্টেন্ট ক্রিয়েটর সমাজে প্রশ্ন উঠেছে, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েশন আনা কতটা মৌলিক ও স্বাধীন কাজের স্বাতন্ত্র্য বজায় রাখবে?

পপশ্চিমবঙ্গের প্রখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ঝিলাম গুপ্তা বলেন, “নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে কন্টেন্ট ক্রিয়েশন একটি স্বাধীন কাজ। নিয়ম-নীতি প্রয়োগ করলে মৌলিকত্বে প্রভাব পড়তে পারে। এটি সরকারের ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করা হবে কি না, তা ভাবনার বিষয়।”

জেন জি’র জন্য বিশেষভাবে মনোযোগী এই বাজেটের ঘোষণা কেবল শিক্ষার সঙ্গে সংযুক্ত নয়, বরং ডিজিটাল দক্ষতা, কর্মসংস্থান ও পর্যটন খাতের সমন্বয় করে ভারতের যুব সমাজকে নতুন সুযোগের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর

মেলবোর্ন, ২২ জুন- বিশ্ব ফুটবলে মিসরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। ইউরোপীয় ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও জাতীয় দলের জার্সিতে তাকে ঘিরে দীর্ঘদিনের একটি…

পাঁচ মাসে ১,৪৫২ হত্যা মামলা, অপরাধের লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার

মেলবোর্ন, ২২ জুন- খুন, ধর্ষণ, মব সহিংসতা, গণপিটুনি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থানে…

বৈঠকের মাঝেই ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিবাদে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধিদল

মেলবোর্ন, ২২ জুন- দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া উচ্চপর্যায়ের আলোচনায় বড় ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে।…

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

মেলবোর্ন, ২২ জুন- মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au