সর্বশেষ

শাহরুখ-প্রিয়াংকার মিল নিয়ে মুখ খুললেন শৈলেন্দ্র সিং

  • 9:27 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- একজন বলিউড বাদশাহ শাহরুখ খান, অন্যজন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় বলিপাড়ায় তোলপাড় হয়েছিল। আবার তাদের প্রসঙ্গ উঠে এলো প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের মুখে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ ও প্রিয়াংকার মধ্যে নানা বিষয়ে মিলের কথা জানালেন তিনি। কেবল অভিনেত্রী হিসাবে নয়, মানুষ হিসাবেও প্রিয়াংকার ভূয়সী প্রশংসা করেন এ প্রযোজক।

বলিউড প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ভালো আচরণ করেনি। এমনকি অভিনেত্রীকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন শৈলেন্দ্র সিং। এ প্রযোজক বলেন, আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল প্রিয়াংকা চোপড়ার মতো মানুষের। আমি এ প্রশ্নটা একাধিকবার করেছি— বলিউডের কণ্ঠ তাহলে কে? তিনি বলেন, সবাই এ জায়গায় আসতে চান। গত ১৫ বছর ধরে এ জায়গায় প্রযোজক, পরিচালক ও অভিনেতা করণ জোহর ছিলেন। কিন্তু কেন উনি বলিউডের মুখপাত্র হবেন?

প্রিয়াংকারই বলিউডের মুখপাত্র হওয়া উচিত ছিল বলে মনে করেন শৈলেন্দ্র সিং।  তিনি বলেন, কিন্তু আমরা ওর সঙ্গে এমন আচরণ করলাম, যে ওকে দেশটাই ছাড়তে হলো। সবচেয়ে বুদ্ধিমতী অভিনেত্রীকে আমরা চলে যেতে দিলাম। শুধু অভিনেত্রী নয়, মানুষ হিসাবেও প্রিয়াংকা খুবই ভালো বলে জানান এ প্রযোজক।

‘দেশিগার্ল’খ্যাত অভিনেত্রীর প্রশংসা তিনি বলেন, শাহরুখ খান নিজের কাজ খুব ভালো বোঝেন। উনি জানেন— উনি কে। খ্যাতি সম্পর্কেও ওর ধারণা রয়েছে। প্রিয়াংকা ও শাহরুখ— শীর্ষে থাকার মতো মানুষ। তাদেরই তো আমাদের ইন্ডাস্ট্রির অ্যাম্বাসেডর হওয়া উচিত। তাদের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই খুব প্রতিভাবান। খুব সুন্দরভাবে নিজেদের কর্মজীবন উপস্থাপন করতে পারে, নিজেকে সামাল দিতে পারে।

এই শাখার আরও খবর

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au