বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা, কাল ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

  • 9:31 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা, কাল ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক ও কর্মচারীরা আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। গত তিন দিন ধরে তারা প্রতিদিন আট ঘণ্টা কর্মসূচি পালন করে আসছিলেন।

আজ সোমবার একটি প্রেস ব্রিফিংয়ে এনসিটি নিয়ে আন্দোলন করা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, “আজ টানা তৃতীয় দিন চলছে আমাদের ধর্মঘট। বন্দর কর্তৃপক্ষ চাইছে বল প্রয়োগ করে বা ক্ষমতার অপব্যবহার করে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা অবিলম্বে অন্যায় বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বন্দরে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি। আমরা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক (প্রশাসন) ওমর ফারুককে অপসারণ এবং বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি।”

বন্দর কর্তৃপক্ষ আন্দোলন দমাতে গতকাল পৃথক দুটি আদেশে আরও ১২ কর্মচারীকে বদলি করেছে। রোববার চিফ পারসোনেল অফিসারের সই করা এসব আদেশে বদলিকৃত কর্মচারীদের আজ সোমবার দিনের প্রথম ভাগে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত শনিবারও চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছিল। এর ফলে মোট ১৬ জনকে বদলি করা হয়েছে। তবে বদলিকৃত কেউই নতুন কর্মস্থলে যোগ দেননি এবং তারা আন্দোলনে সক্রিয় আছেন।

গতকালের দুই আদেশের একটিতে বদলি করা হয়েছে, পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফিউদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টোনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিজি এবং প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া।

অন্য আদেশে বদলি হয়েছেন পরিবহন দপ্তরের উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মো. লিয়াকত আলী, আমিনুর রসূল বুলবুল এবং যান্ত্রিক বিভাগের খালাসি মো. রাব্বানী। এদেরকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছে, তবে পদ ও বেতন একই থাকবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে’ তাদের বদলি করা হয়েছে। তবে বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, “এগুলো নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছে।”

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’কে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে। গত শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি চলেছিল এবং আজ সোমবারও বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি চলছে। আগামীকাল তা আরও কঠোরভাবে ২৪ ঘণ্টা পালন করা হবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au