বাংলাদেশ

বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ অর্ধেক করলো ভারত

  • 9:55 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ভারত ও বাংলাদেশের পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- রোববার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন। এতে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি, যা গত অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় অর্ধেক। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বাংলাদেশকে দেওয়া অনুদান কমিয়ে ৩৪ কোটি ৪৮ লাখ রুপিতে নামানো হয়েছিল।

ভারতের বাজেটে প্রতিবেশী দেশগুলোর বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি রাখা হয়েছে ভুটানের জন্য—২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি। নেপালের জন্য বরাদ্দ রয়েছে ৮০০ কোটি রুপি, মালদ্বীপ ও মরিশাসের জন্য ৫৫০ কোটি রুপি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি রুপি, মিয়ানমারের জন্য ৩০০ কোটি রুপি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি। সামগ্রিকভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুদানের মোট বাজেট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৮৫ কোটি ৫৬ লাখ রুপি হয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরের ৫ হাজার ৪৮৩ কোটি রুপির তুলনায় কিছুটা বেশি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে খুব মধুর নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনোরকম আলোচনা হয়নি। বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার বিষয়টি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পাশাপাশি, সম্প্রতি বাংলাদেশি ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলার জন্য যেতে অস্বীকার করেছে। ভারতও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছে এবং এবার দূতাবাসের কর্মীদের পরিবারকেও দেশে ফিরিয়ে এনেছে।

এই উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশে বিভিন্ন প্রকল্প ও সহযোগিতার জন্য বরাদ্দকে গত অর্থবছরের তুলনায় অর্ধেক কমিয়েছে। আর্থিক বছর ভারতের ক্ষেত্রে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত চলে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এই উত্তেজনার প্রেক্ষিতে অনুদান কমানোর সিদ্ধান্তকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সংকট হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

মেলবোর্ন, ৯ আগষ্ট: বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০…

রিও ডি জেনিরোর দুর্গম বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত,পাইলটসহ নিহত ৪

মেলবোর্ন, ৯ আগস্ট: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পর্যটকদের নিয়ে উড্ডয়ন করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট এবং তিনজন যাত্রী রয়েছেন।…

‘মার্কিন সেফ হাউজে সমন্বয়কদের মগজধোলাই হয়েছে’, কী বলতে চেয়েছেন ফরহাদ মজহার

মেলবোর্ন, ৯ আগস্ট:  জুলাই আন্দোলনের সময় আন্দোলনের সমন্বয়কদের বিদেশি দূতাবাসের আশ্রয় দেওয়া এবং সেখানে তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।…

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের এই ফোনালাপে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর…

সিডনির পর এবার মেলবোর্ন মাতালেন রুনা লায়লা

মেলবোর্ন, ৯ আগস্ট: সিডনিতে প্রবাসী বাঙালিদের মুগ্ধ করার পর এবার মেলবোর্ন মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার মঞ্চে…

২০২৫-২৬ অর্থবছর: সরকারের ঋণ সর্বোচ্চ, বেসরকারি সর্বনিম্ন

মেলবোর্ন, ৯ আগষ্ট: দেশের ব্যাংকিং খাতে বিপরীতমুখী একটি চিত্র দেখা দিয়েছে। একদিকে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া পৌঁছেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে বেসরকারি খাতে ঋণের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au