বিশ্ব

ট্রাম্প-মোদি ফোনালাপ

ভারতের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

  • 5:06 am - February 03, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে ভারতীয় সময় এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানামূলক শুল্ক আরোপের কথা বলা হয়েছিল, সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি তিনি।

ট্রাম্প বলেন, এই বাণিজ্যচুক্তি কার্যকর হলে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা এবং অন্যান্য বিভিন্ন পণ্য কিনবে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আনার এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন।

মোদির ফেসবুক পোস্ট। ছবিঃ ফেসবুকের স্ক্রিনশট

ট্রাম্পের ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাণিজ্যচুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। ভারতের তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই সিদ্ধান্তের জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মোদী তার বার্তায় বলেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয়। এই সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত জরিমানা শুল্ক বহাল থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পরবর্তী আলোচনার ওপর নির্ভর করতে পারে এবং তা ভারত–আমেরিকা অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au