বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে পাওয়া গেল হিন্দু দেবদেবীর মূর্তি

  • 7:47 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে পাওয়া গেল হিন্দু দেবদেবীর মূর্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় মাটির নিচে লুকিয়ে থাকা হিন্দু দেবদেবীর পাঁচটি ধাতব মূর্তি উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিন দিন গোপন থাকার পর বিষয়টি প্রকাশ্যে আসলে সোমবার বিকেলে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের আব্দুল মোজামের পরিত্যক্ত একটি বাঁশবাগানে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। শ্রমিকরা এক থেকে দেড় ফুট গভীর করে মাটি খনন করার সময় মাটির নিচে একটি পুরোনো পিতলের হাঁড়ির সন্ধান পান। হাঁড়িটি তুলে খুলতেই ভেতরে সোনালি রঙের কয়েকটি ধাতব মূর্তি দেখতে পান তারা। আকস্মিক এই আবিষ্কারে শ্রমিকদের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং তারা ধারণা করেন, মূর্তিগুলো হয়তো স্বর্ণের তৈরি ও প্রাচীনকালের।

পরে জমির মালিক আব্দুল মোজাম ঘটনাস্থলে গিয়ে মূর্তিগুলো দেখে শ্রমিকদের বিষয়টি গোপন রাখার নির্দেশ দেন। হাঁড়িসহ মূর্তিগুলো তিনি বাড়িতে নিয়ে যান। তবে গোপন রাখার চেষ্টা সফল হয়নি। অল্প সময়ের মধ্যেই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। একে একে স্থানীয় লোকজন মূর্তিগুলো দেখতে আব্দুল মোজামের বাড়িতে ভিড় করতে শুরু করেন। শুধু খোরদ গ্রাম নয়, আশপাশের গ্রাম থেকেও উৎসুক মানুষজন সেখানে জড়ো হতে থাকেন।

এদিকে খবর পেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে অভিযান পরিচালনা করে। বিজিবি-৬ এর সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে একটি দল গ্রামটির চিনি পাড়ার বিশ্বাস বাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো পিতলের কলসের ভেতর থেকে পাঁচটি ধাতব মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কলসটির ওজন ছিল ১ কেজি ৯৮২ গ্রাম এবং মূর্তিগুলোর মোট ওজন ১ কেজি ৭৩২ গ্রাম।

উদ্ধারের পর মূর্তিগুলো পরীক্ষা করার জন্য চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং অ্যান্ড হলমার্ক সেন্টারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে জানা যায়, মূর্তিগুলো স্বর্ণের তৈরি নয়। এতে ৫৩ থেকে ৬০ শতাংশ তামার উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ মূর্তিগুলো মূলত তামা দিয়ে তৈরি, যা বাইরে থেকে সোনালি রঙের হওয়ায় প্রথমে স্বর্ণ বলে মনে হয়েছিল।

খোরদ গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম জানান, মোজাম যে জায়গায় মাটি খুঁড়ছিলেন, সেটি খোরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাঁশবাগান। সেখানে পিতলের হাঁড়িটি পাওয়া যায় এবং হাঁড়ির মুখ লাল রঙের কাপড় দিয়ে বাঁধা ছিল। পরে সোমবার বিকেলে বিজিবি ও পুলিশ এসে মূর্তিগুলো উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার আগেই বিজিবি ও পুলিশ সেখানে উপস্থিত হয়। তিনি জানান, প্রথম দেখায় মূর্তিগুলো প্রাচীন স্বর্ণের বলে মনে হয়েছিল। তবে বিজিবি উদ্ধার করার পর জানানো হয়, সেগুলো স্বর্ণের নয়, তামার তৈরি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধার হওয়া পাঁচটি ধাতব মূর্তি পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ তামা রয়েছে এবং এগুলো স্বর্ণের তৈরি নয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিগুলো বর্তমানে রাজস্ব বিভাগের কাছে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। তবে মূর্তিগুলোর বয়স, ঐতিহাসিক গুরুত্ব বা সেগুলো কোন সময়ের হতে পারে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো মানুষের আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au