সর্বশেষ

‘আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই’-শাকিব খান প্রসঙ্গে সিয়াম

  • 12:07 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- শ্রীলঙ্কায় নতুন সিনেমা ‘রাক্ষসের’ শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম।

শাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না।

সিয়াম বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই।

ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা।

‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।

রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে এর সম্পাদনার কাজও সমানতালে চলছে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au