অস্ট্রেলিয়া

মেলবোর্নে

মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি

  • 1:35 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে রোবিল এলাকায় ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভাস্কর্যটি চুরি করা হয়।

জানা গেছে, ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এটি ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপন করা ছিল এবং স্থানীয় ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হতো।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, চোরেরা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে সেটি নিয়ে যায়। ঘটনাস্থলে ভাস্কর্যটির পায়ের তালু পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পায়ের কাছে কাটা অংশ এবং সেখানে রাখা ফুলের মালাও দেখা যায়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানান, ভবনের সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা আংশিকভাবে ধরা পড়েছে। ঘটনার পরদিন বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। তিনি বলেন, পুলিশের একাধিক ইউনিট বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে তারা আশাবাদী।

এ ঘটনার পর মেলবোর্নে বসবাসরত ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা ভাস্কর্যটি দ্রুত উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুত্রঃ  দ্য অস্ট্রেলিয়া টুডে

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au