সর্বশেষ

মধ্যরাতের রহস্যময় পোস্টে অমিতাভ বচ্চনের ভাবনা

  • 8:33 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন মধ্যরাতে করা এক রহস্যময় পোস্টে জীবন, সংগ্রাম ও নীরবতার শক্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় এই তারকা ব্যক্তিগত অনুভূতি ও দর্শনভিত্তিক লেখা শেয়ার করে থাকেন।

সাম্প্রতিক পোস্টে অমিতাভ তার প্রয়াত বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের কথা স্মরণ করেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, জীবন মূলত সংগ্রামে ভরা। তার ভাষায়, “আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। জীবন থাকলে সংগ্রামও থাকবেই।” তিনি উল্লেখ করেন, তার বাবাও দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলেছেন।

পোস্টে এলাহাবাদের কবি ফিরাক গোরখপুরীর কথাও উল্লেখ করেন অমিতাভ। জানান, ফিরাক ছিলেন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তার কবিতায় সামাজিক কাঠামো ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবিক চেতনার প্রকাশ ছিল, যা হরিবংশ রাই বচ্চনের ভাবনার সঙ্গে মিল খুঁজে পায়।

মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে করা ওই পোস্টে রাতের নীরবতা নিয়েও নিজের অনুভূতি জানান এই অভিনেতা। তিনি লেখেন, রাতের শান্ত পরিবেশে চিন্তার শক্তি আরও গভীরভাবে কাজ করে। দিনের ব্যস্ততার তুলনায় নীরবতার প্রভাব বেশি, যা প্রশান্তির সতেজ অনুভূতি এনে দেয় — তবে সামাজিক মাধ্যমের বিভ্রান্তিতে না জড়ালে।

একই সঙ্গে পৃথিবী ও মানুষের ভূমিকা নিয়েও মন্তব্য করেন অমিতাভ। তার মতে, “আমরা এক অসাধারণ পৃথিবীতে বাস করি, যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা যেন সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন, মতামত তৈরি ও তথ্য আদান-প্রদান।”

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au