বাংলাদেশ

নবম পে-স্কেল কার্যকরের দাবি

যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

  • 5:59 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বেলা সোয়া ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১১টার দিকে তারা মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হন। শাহবাগ এলাকায় পৌঁছালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, আজকের মধ্যেই গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবেন না এবং যমুনার সামনে অবস্থান চালিয়ে যাবেন।

যমুনার সামনে পৌঁছানোর পর আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশের সঙ্গে একাধিকবার আলোচনা করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করা হয়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও কিছু সময় পর আবার জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যান।

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।

আন্দোলনকারীদের ভাষ্য, নবম পে-স্কেল কার্যকরের জন্য প্রয়োজনীয় সব প্রতিবেদন ইতোমধ্যে পে কমিশন জমা দিয়েছে। এখন শুধু গেজেট আকারে প্রকাশ করলেই তা বাস্তবায়ন সম্ভব। তাদের আশঙ্কা, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে এ প্রক্রিয়া আরও দীর্ঘসূত্রতায় পড়তে পারে। এ কারণে বর্তমান সরকারের সময়েই পে-স্কেল ঘোষণা ও কার্যকরের দাবি জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত যমুনার সামনে আন্দোলনকারীদের অবস্থান অব্যাহত ছিল এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au