অস্ট্রেলিয়া

সাউথ অস্ট্রেলিয়ার উপকূলে ছোট উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত

  • 7:20 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
খবর পাওয়ার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। ছবি; এবিসি নিউজ

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- সাউথ অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে গুলওয়া সাউথ এলাকায় একটি ছোট উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে বলে জানিয়েছে সাউথ অস্ট্রেলিয়া পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুলওয়া সাউথের লং বে এলাকায় একটি ছোট উড়োজাহাজ সাগরে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দিকে রওনা হয়। দুর্ঘটনাস্থলটি মারে মাউথ এলাকার কাছাকাছি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

খবর পাওয়ার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। সাউথ অস্ট্রেলিয়া পুলিশের একটি হেলিকপ্টার, সি রেসকিউ টিম এবং কান্ট্রি ফায়ার সার্ভিসের তিনটি যান ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

এ ঘটনায় উড়োজাহাজে কতজন আরোহী ছিলেন, তারা নিরাপদে আছেন কি না কিংবা হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au