বাংলাদেশ

জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ হবে না: হেফাজতের আমির

  • 3:51 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীc, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি-  চট্টগ্রামের ফটিকছড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না। একই অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানান।

গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বক্তব্য দেন হেফাজতের আমির। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, মুসলমানদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং জায়েজ হবে না। তিনি উপস্থিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে বলেন, তাঁকে সামনে রেখে তারা জেহাদ করছেন। তাঁর ভাষায়, এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং মওদুদির জামায়াতের বিরুদ্ধে জিহাদ।

হেফাজতের আমির আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া তিনি বোঝেন না, তবে জামায়াতকে কঠোরভাবে ভোট থেকে বঞ্চিত করা না গেলে দেশ ও ইসলামের ক্ষতি হবে। তিনি জামায়াতকে ইসলামের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

এদিকে, চট্টগ্রাম-২ আসনে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর জামায়াতের প্রার্থী নুরুল আমিনকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এ অভিযোগে গতকাল ফটিকছড়ি উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর আইনজীবী প্যানেলের সদস্য ইসমাঈল গণি বলেন, বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর তাঁর হলফনামায় চার শতাধিক কোটি টাকার ঋণখেলাপির তথ্য গোপন করেছেন। এ বিষয়ে করা মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন।

ইসমাঈল গণির দাবি, আদালতের এই আদেশের পর থেকেই বিএনপি প্রার্থী ক্ষুব্ধ হয়ে জামায়াতের প্রার্থীকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি বলেন, ভোটাররা শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করবেন।

ফটিকছড়িতে হেফাজতের আমিরের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আরও সংঘাতপূর্ণ রূপ নিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই শাখার আরও খবর

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au