বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে, শেষ সুযোগ সুষ্ঠু ভোট আয়োজনের: দেবপ্রিয় ভট্টাচার্য

  • 10:01 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, “অন্তর্বর্তী সরকারের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল-ওনাদের দম ফুরিয়ে গেছে।”

আজ রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও সম্ভাবনা সীমার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এখন তাদের মূল লক্ষ্য হওয়া উচিত একটি ভালো নির্বাচন আয়োজন করা।

প্রতিবেদন প্রকাশের সঙ্গে সংযুক্ত জরিপের ফলাফলে উঠে এসেছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উদ্বেগ। ৫০৫ জন সংখ্যালঘুর মধ্যে ৫০ শতাংশের বেশি ভোটার নির্বাচনী অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন, এবং ২৫ শতাংশের বেশি ভোটার নিজেদের নিরাপত্তাহীন বা চরম অনিরাপদ মনে করছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, তার সঙ্গে কাজের বাস্তবতা মেলেনা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতাটি তো খুললই না। বৃষ্টি পড়ছে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী, সংখ্যালঘু বা ভিন্নমতের মানুষ-নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে ও পরে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের উপর। তিনি বলেন, “এই সরকার যদি শেষ সময়ে ভালো কাজটি করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au