সর্বশেষ

অবশেষে ভারতে ক্যামেরার সামনে শাকিব খান

  • 1:27 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি- ভিসা জটিলতা ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও এখন আর কোনো বাধা নেই—পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে সিনেমাটির টিম। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরুর কথা ছিল। তবে শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে দেরি হওয়ায় শুটিং নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য থাকায় সময় বাঁচাতে ৬ জানুয়ারি বাংলাদেশেই শুটিং শুরু করেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। যদিও গল্পের প্রয়োজনে ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শেষ পর্যন্ত সেখানেই শুটিংয়ের অপেক্ষায় ছিলেন নির্মাতারা।

ভারতে কাজ শুরু হলেও এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত দ্রুত শুটিং শেষ করাই তাদের মূল লক্ষ্য। অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি বজায় রাখতে বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের বড় একটি অংশ শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

ভিসা সমস্যার কারণে শিডিউল পিছিয়ে গেলেও ‘প্রিন্স’ রোজার ঈদেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে শাকিব ভক্তদের জন্য ঈদে এটি হতে পারে বড় পর্দার বিশেষ চমক।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au