সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- সামাজিকমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে চিত্রনায়ক শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন বলা হচ্ছে।
একটি বেসরকারি টেলিভিশসামাজিকমাধ্যমে এই ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই কার্ডের সঙ্গে একটি লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিও।
যেখানে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। আরো অনেককেই দেখা গেছে। যারা অভিনয়ে অংশ নিয়েছেন। ভিডিওর টাইটেল গানেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।
কিন্তু পুরো ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় এটি একটি এআই দ্বারা নির্মিত ভিডিও। ভিডিওর ওই কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে যে ভিডিওটি যারাই দেখছেন তাদের অনেকাংশই বিশ্বাস করছেন।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না।
এদিকে, শাকিব খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
শুটিং করছেন ঈদের সিনেমার। এই নায়ক ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের পর দুই সপ্তাহের বিরতি, এরপরই শুরু করবেন ‘রকস্টার’র কাজ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au