সর্বশেষ

নায়িকা নিয়ে গোপনীয়তা, ঈদে ‘রকস্টার’ ঘিরে তুমুল আলোচনা

  • 3:49 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার

মেলবোর্ন ১০ ফেব্রুয়ারি- ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে লড়াইয়ে শুরু হয়েছে উত্তাপ। আর সেই উত্তাপ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আরও বাড়িয়ে তুলেছে নায়িকা নির্বাচন ঘিরে। একদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বড়পর্দায় সম্ভাব্য উপস্থিতি। অন্যদিকে দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার ইঙ্গিত সব মিলিয়ে ঈদের আগে থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রহস্য, চমক আর আলোচনার ঝড়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার নায়িকার চরিত্রে ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিস ইউনিভার্স মিথিলা। এ সিনেমার প্লটে চরিত্রটি তার পছন্দও হয়েছে।

তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হতে পারে সেই স্থানে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় তা নাম প্রকাশ করতে চাইছেন না নির্মাতা।

এ বিষয়ে ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো বলেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন এ নির্মাতা।

এদিকে শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেই সিনেমার কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন কিং খান। এরপরই ‘রকস্টার’-এর শুটিং শুরু করার কথা রয়েছে শাকিব খানের।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের ভোটের আকাশে একদিনে ৬১ হেলিকপ্টার!

মেলবোর্ন, ২২ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের আকাশপথে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক প্রচারণায় নেতাদের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে প্রতিদিনই বিপুল সংখ্যক হেলিকপ্টার উড়ছে, যার…

সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার হলেও অন্যদের ছেড়ে দেয়া হল কেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একাধিক মেজর জেনারেলকে ঘিরে ভিন্নধর্মী পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে তিনজন প্রভাবশালী মেজর জেনারেলকে দেশত্যাগের সুযোগ দেওয়া…

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র, কৌশল হিসেবে দেখছে ইরান

মেলবোর্ন, ২২ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন…

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au