খেলা

ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে বিসিবি

  • 5:25 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
বিশ্বকাপ সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ এবং টুর্নামেন্টের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে এই আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত শঙ্কায় বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের প্রতি সমর্থন জানায়। এমনকি এর প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে নির্ধারিত হাইভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেয়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতির বার্তা ছিল বলে জানিয়েছিল পিসিবি।

এই পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি। লাহোরে বৈঠক শেষে সোমবার দেশে ফিরে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে নমনীয় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিসিবি সভাপতির বিবৃতিতে বলা হয়, লাহোরে তার সংক্ষিপ্ত সফর ও আলোচনার অভিজ্ঞতার আলোকে পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থ বিবেচনা করে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে নির্ধারিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য তিনি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছেন। তার মতে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং পাকিস্তানের সাধারণ সমর্থকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার নজির স্থাপন করেছে, তাতে বাংলাদেশ গভীরভাবে আপ্লুত। তিনি পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানান এবং দুই দেশের ক্রিকেটীয় ভ্রাতৃত্ব ভবিষ্যতেও আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত মাসের শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যু সামনে এনে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। কয়েক দফা আলোচনা ও টানাপোড়েনের পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেয়। এর পরপরই পাকিস্তান বাংলাদেশের প্রতি সমর্থন জানায় এবং পাকিস্তান সরকারও ঘোষণা দেয়, তারা বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

তবে লাহোরে অনুষ্ঠিত বৈঠক এবং বিসিবির সর্বশেষ অনুরোধের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই এখন বেশি।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au