বিশ্ব

‘বিশেষ দায়িত্ব’ নিয়ে নির্বাচনের পর ঢাকায় আসছেন পল কাপুর

  • 3:23 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সময়ে ঢাকা ও ওয়াশিংটনের অংশীদারত্ব আরও এগিয়ে নিতে সক্রিয় হচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে আগামী মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে পল কাপুরের সম্ভাব্য সফরের বিষয়টি উত্থাপন করেন। প্রাথমিকভাবে ৬ থেকে ৯ মার্চ ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত করেন। পরে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে এই মনোনয়ন অনুমোদন পায় এবং গত অক্টোবরে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।

গত বছরের জুনে সিনেটের শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয় বৃহত্তম। দায়িত্ব পেলে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবেন।

পল কাপুরের মতোই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও তাঁর নিয়োগ-সংক্রান্ত শুনানিতে চীনের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। গত মাসে ঢাকায় প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ক্রিস্টেনসেন জানান, নির্দিষ্ট কিছু খাতে চীনের সঙ্গে যুক্ত থাকার ঝুঁকির বিষয়টি তিনি অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন সিনেটে ‘থিংক টুয়াইস অ্যাক্ট’ পাস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণার পর চীনকে ঘিরে ওয়াশিংটনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচনের পর পল কাপুর ঢাকায় এলে নতুন সরকারের কাছে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চীননীতি পরিষ্কারভাবেই তুলে ধরবেন। বিশ্লেষকদের মতে, অভিবাসননীতি ও ভিসা বন্ডের মতো পদক্ষেপে ট্রাম্প যেভাবে নিজের অবস্থান ধরে রেখেছেন, তাতে চীন প্রশ্নেও তাঁর কঠোর অবস্থান অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

দায়িত্ব নেওয়ার আগে পল কাপুর যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা করেছেন। ২০২০–২১ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক ছিলেন। পল কাপুর যুক্তরাষ্ট্রের আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au