বাংলাদেশ

নেত্রকোণায় মধ্যরাতে ৪ ভোটকেন্দ্রে আগুন

  • 7:25 pm - February 10, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
নেত্রকোণায় মধ্যরাতে ৪ ভোটকেন্দ্রে আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি- নেত্রকোণার সদর ও পূর্বধলা উপজেলায় গভীর রাতে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত দুইটা থেকে ভোরের মধ্যে যেকোনো এক সময় দুর্বৃত্তরা এসব আগুন লাগায় বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিসংযোগের শিকার ভোটকেন্দ্রগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে স্থাপিত ভোটকেন্দ্র।

জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতরে ছুড়ে মারে। এতে আগুনের সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিভে যাওয়ায় ভোটকেন্দ্রের আসবাব ও কাগজপত্র বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। যারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের শিকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তারা ক্ষয়ক্ষতির অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au