বাংলাদেশ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

  • 6:06 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা জেলা প্রশাসকের বাসভবনের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চিত তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর জেলা প্রশাসকের বাসভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখনও স্পষ্ট কোনও সূত্র পায়নি।

এর আগেও গোপালগঞ্জে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের সামনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। এরও আগে ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে এলাকায় বিকট শব্দ সৃষ্টি করে। ঘটনার পরপরই তারা দ্রুত স্থান ত্যাগ করে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au