বাংলাদেশ

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার চোখ জখম, খবরে মায়ের মৃত্যু

  • 1:48 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
বগুড়ায় উপড়ে ফেলা হলো বিএনপি নেতার চোখ,ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- নির্বাচনী সহিংসতায় বগুড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় লাঠির আঘাতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদের ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর স্ট্রোক করে মারা যান তাঁর মা মাজেদা খাতুন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন মাসুদের ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রবিউল ইসলাম এবং ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সদস্য আসাদুল্লাহ হিল গালিব।

আহত মাসুদ রানা মজিদ ও তাঁর ভাই রবিউল ইসলামকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাসুদের অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাঁকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিএনপির অভিযোগ, ভোটারদের মধ্যে অর্থ বিতরণের উদ্দেশ্যে স্থানীয় জামায়াতকর্মী বেলাল হোসেন ও ফারুক আহম্মেদ পারশুন গ্রামে গেলে বিএনপি নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছানোর আগেই জামায়াতের নেতাকর্মীরা অন্য এলাকা থেকে এসে হামলা চালায়। এ সময় মাসুদের বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং লাঠির আঘাতে তাঁর চোখ মারাত্মকভাবে জখম হয়।

অন্যদিকে জামায়াতের দাবি, বিএনপির একটি মিছিল থেকে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। মারধরে আহত গালিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় দলটি।

এই ঘটনায় বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন ও জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পৃথক সংবাদ সম্মেলনে একে অপরকে দায়ী করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা বলেন, উভয় পক্ষ অভিযোগ জানালে পুলিশ ও প্রশাসনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে প্রশাসন।

ঝিনাইদহ সদরের মিয়াকুণ্ডু গ্রামে পৃথক ঘটনায় ঠাণ্ডু মণ্ডল নামে এক বিএনপি সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বরগুনার পাথরঘাটায় জামায়াত নেতা মাওলানা মাহফুজুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, হামলায় বিএনপিকর্মীরা জড়িত। তবে বিএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।

নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রধান উপদেষ্টার দপ্তরের তথ্য অনুযায়ী, তপশিল ঘোষণার পর থেকে দেশে অন্তত ২৭৪টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, এতে পাঁচজন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, চলমান নির্বাচনী সহিংসতায় হতাহতের সংখ্যা আরও বেশি।

নির্বাচন ঘিরে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au