বিশ্ব

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০

আহত হয়েছেন আরও ২৫ জন

  • 2:17 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুল ও আবাসিক ভবনে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছে আরও প্রায় ২৫ জন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, পশ্চিম কানাডায় বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আরসিএমপি জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় ৬ জন মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহত আরেক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এছাড়াও অন্য আরেকটি স্থানের আবাসিক ভবন থেকে আরও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে,  দুটি ঘটনার সাথে একই ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকতে পারে।

এই ঘটনাকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au