বাংলাদেশ

বিপুল পরিমাণ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

  • 5:57 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, প্রায় ৫০ লাখ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে টাকাগুলো তখনও গণনা চলছিল। আটক বেলাল উদ্দিন প্রাথমিকভাবে দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে আসেন। বিমানবন্দরে অবতরণের পর আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে নজরদারিতে রাখেন। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এরপরই তাকে হেফাজতে নেওয়া হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে বেলাল উদ্দিনকে চিহ্নিত করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ অর্থ পাওয়া যায়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে। তবে নির্ভুল অঙ্ক জানতে পূর্ণাঙ্গ গণনা শেষ হওয়া প্রয়োজন।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় ও কী উদ্দেশ্যে এই অর্থ নেওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী আবহে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। অর্থের উৎস বৈধ কি না, কোনো ধরনের নির্বাচনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে এর যোগ আছে কি না, কিংবা অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ পরিবহন করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au