বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

বৃহৎ দল আওয়ামী লীগ ছাড়া ‘বিতর্কিত’ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ভোটের আগের রাতেই বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, জাল ভোট ও সহিংসতার অভিযোগ

  • 12:30 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের আরও কয়েকটি দলকে বাদ দিয়ে বিতর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে অবৈধ উল্লেখ করে তা বর্জনের জন্য দেশের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়াও দলটির পক্ষ থেকে #NoBoatNoVote হ্যাসট্যাগে প্রচারণা চালানো হয়েছে। আওয়ামী লীগ ভোটাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছে, ‘পাতানো নির্বাচন বর্জন করুন, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করুন।’

ভোট শুরুর আগেই অভিযোগের পাহাড়
ভোটগ্রহণ শুরুর আগেই সারাদেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্র দখল, ব্যালট পেপারে ছাপ, বিপুল অঙ্কের টাকাসহ প্রার্থীদের বেশ কয়েকজন সমর্থক আটকের ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে অশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলনও করেছেন প্রার্থীরা।

ঝিনাইদহের কালীগঞ্জের একটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টের স্বাক্ষর করা ফাঁকা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বরগুনায় রাতেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট নেওয়া হচ্ছে ২৯৯ আসনে। একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা
ইসি দাবি করেছে, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এদের মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

মোট ভোটার ও ভোট কেন্দ্র
সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া।

ইসি জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি।

ভোটের কর্মকর্তা
বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন।

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

নিরাপত্তা
নির্বাচনে প্রায় সাড়ে ৯ লাখের কাছাকাছি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন প্রায় ১ লাখ ৮ হাজার। ইতোমধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সদস্য মোতায়েন করা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য এক হাজার ২১০টি প্লাটুনে মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে ১০টি জেলার ৬৯টি ইউনিয়নে দায়িত্ব পালন করছে। ১৭টি আসনে দায়িত্ব পালন করা কোস্ট গার্ডের এ সদস্য সংখ্যা ৩,৫৮৫। পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য, আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাবের মোতায়েন রয়েছে ৯ হাজার ৩৪৯ জন এবং বিএনসিসির এক হাজার ৯২২ জন সদস্য মোতায়েন থাকছে।

পর্যবেক্ষক
নির্বাচনে ৮০টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৪৫ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন; এরমধ্যে রিটার্নিং অফিসার কার্ড দিয়েছেন ৩৬ হাজার ৫৫৭টি আর ইসি থেকে কার্ড দেওয়া হয় ৮ হাজার ৪৩৮টি।

এছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au