বাংলাদেশ

এবার ভোট করছে ৫০টি দল।

৩০ বছর পর ব্যালটে নেই নৌকা

  • 1:30 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- প্রায় তিন দশক পর জাতীয় নির্বাচনের ব্যালট পেপারে থাকছে না নৌকা প্রতীক। দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় এবারের ভোটে অংশ নেওয়ার সুযোগ পায়নি দলটি। ফলে পোস্টাল ব্যালটেও নেই তাদের ঐতিহ্যবাহী প্রতীক।

আওয়ামী লীগ সর্বশেষ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলনের মধ্যে নির্বাচন বর্জন করেছিল। তার আগে ১৯৮৮ সালেও চতুর্থ সংসদ নির্বাচন বর্জন করে দলটি। সব মিলিয়ে ১৩টি সংসদ নির্বাচনের মধ্যে তিনটিতে ব্যালট পেপারে থাকছে না নৌকা প্রতীক। এর মধ্যে এবারের নির্বাচনটি ভিন্ন প্রেক্ষাপটে, কারণ নিবন্ধন স্থগিত থাকায় দলটির অংশগ্রহণের পথই বন্ধ।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ১২ মে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন স্থগিত করে। সরকার জানায়, গুম, খুন, অগ্নিসংযোগ, বেআইনি আটক ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর বিভিন্ন সময় ক্ষমতায় ও বিরোধী দলে থেকেছে দলটি। ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জয় পেয়ে টানা ছয় মেয়াদে দুই দশকের বেশি সময় সরকার পরিচালনা করেছে তারা। তবে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই তাদের।

২০০৮ সালে দল নিবন্ধন প্রথা চালুর পর এ পর্যন্ত ৬৩টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে তিনটির নিবন্ধন বাতিল হয়েছে এবং একটি দলের নিবন্ধন বর্তমানে স্থগিত। এবার নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী রয়েছেন ২০০৯ জন।

দীর্ঘ সময় ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একটি দলের অনুপস্থিতিতে নির্বাচন ঘিরে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ব্যালটে নৌকা না থাকায় ভোটের সমীকরণেও পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au