বাংলাদেশ

ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন, একসঙ্গে কাজের আগ্রহ যুক্তরাষ্ট্রের

  • 4:34 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা।

শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে সংস্কার ইস্যুতে গণভোটও অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

অর্ধেকের বেশি আসনে জয় নিশ্চিত করে প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে দলটি। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারদের বার্তায় নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au