সর্বশেষ

গণতান্ত্রিক উৎসবে ভরল তারকাদের ফেসবুক পোস্ট

  • 8:28 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিনোদন জগতের তারকারা সেই আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে তারকারা যেন সাধারণ নাগরিকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিটি ভোটই যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একেকটি হাতিয়ার বলে তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিনোদন জগতের ছোট ও বড়পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভালো লাগা-মন্দ লাগার মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছেন।

ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোটটি প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির পোস্টে ক্যাপশনে সাফা কবির লিখেছেন— ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।

অন্যদিকে বড়পর্দার অভিনেত্রী শবনম বুবলীও অংশ নিয়েছেন এ গণতান্ত্রিক উৎসবে। নির্বাচন কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। সামাজিক মাধ্যমে বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’

এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও নির্বাচনি উৎসবের আমেজ ছুঁয়ে গেছে। ভোট দেওয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে প্রভা বলেছেন, ‘আমি শুধু ভোট দিইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au