অস্ট্রেলিয়া

ট্যুরিজম

ইয়েনের বিপরীতে ৪০ বছরের সর্বোচ্চে অস্ট্রেলীয় ডলার, সস্তা ভ্রমণে জাপানে পর্যটকের ঢল

ইয়েনের দুর্বলতায় জাপান এখন অস্ট্রেলীয় পর্যটকদের জন্য উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী গন্তব্যগুলোর একটি

  • 10:49 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ইয়েনের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের ঐতিহাসিক উচ্চতায় জাপান এখন অস্ট্রেলীয় পর্যটকদের জন্য আরও সাশ্রয়ী ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৪ফেব্রুয়ারি: জাপানের ইয়েনের বিপরীতে অস্ট্রেলীয় ডলার ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বলা হয়, এক অস্ট্রেলীয় ডলারে মিলেছে ১১০.৭৯ ইয়েন, যা ১৯৮৬ সালের পর সর্বোচ্চ হার বলে জানিয়েছেন ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের (NAB) বৈদেশিক মুদ্রা কৌশল বিভাগের প্রধান রে অ্যাট্রিল। বিশ্লেষকদের মতে, এতে জাপানে ভ্রমণ আরও সস্তা হয়ে উঠেছে এবং পর্যটন প্রবাহে নতুন গতি এসেছে।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো ১০ লাখের বেশি অস্ট্রেলীয় নাগরিক জাপান ভ্রমণ করেছেন। ইয়েনের বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থান ভ্রমণ ব্যয় কমিয়ে দেওয়ায় এই প্রবণতা আরও বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

রে অ্যাট্রিল বলেন, উন্নত দেশগুলোর মধ্যে জাপান এখন অস্ট্রেলীয়দের জন্য সবচেয়ে সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যগুলোর একটি। তাঁর ভাষায়, ব্যয়ের দিক থেকে জাপান আগে কখনও এতটা সস্তা ছিল না।

বিশ্লেষকেরা জানান, এ বছর মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের ভালো পারফরম্যান্সও ইয়েনের বিপরীতে শক্তিশালী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। সোমবারের রেকর্ডের পরও হার কিছুটা নেমে ১০৯.২ ইয়েনে দাঁড়ালেও সাম্প্রতিক দশকগুলোর তুলনায় এটি এখনো ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে।

কমনওয়েলথ ব্যাংকের (CBA) অর্থনীতিবিদ ও মুদ্রা কৌশলবিদ ক্যারল কং বলেন, চলতি মাসে সুদহার বাড়ার প্রত্যাশাও ডলারের শক্তিশালী হওয়ার পেছনে কাজ করেছে। তাঁর মতে, ১৯৯০-এর দশকের পর এই মাত্রায় অস্ট্রেলীয় ডলার-ইয়েন বিনিময় হার দেখা যায়নি।

রোববার জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে ভূমিধস জয় হওয়ার পর ইয়েনের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের এই উচ্চতা আরও স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে, সরকারের ব্যয় শিথিল করার ইঙ্গিত জাপানের ঋণঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যা বন্ড বাজারে অস্থিরতা তৈরি করে ইয়েনকে আরও দুর্বল করেছে।

পর্যটনে রেকর্ড ও ‘ওভার-ট্যুরিজম’ উদ্বেগ
২০২৫ সালে জাপানে মোট পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ২৭ লাখে, যা আগের বছরের রেকর্ডও ছাড়িয়ে গেছে। দুর্বল ইয়েন ‘বাকেট লিস্ট’ গন্তব্য হিসেবে জাপানের আকর্ষণ আরও বাড়িয়েছে। তবে পর্যটকের অতিরিক্ত চাপ নিয়ে জাপানি কর্তৃপক্ষ ‘ওভার-ট্যুরিজম’ সতর্কতা জারি করেছে। ফুজিওশিদায় চেরি ব্লসম উৎসব বাতিলের ঘটনাও ঘটেছে।

টোকিওর শিবুয়া ক্রসিং—জাপানের অন্যতম ব্যস্ততম এলাকা—এ পর্যটকদের ভিড়। ইয়েনের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের শক্তিশালী অবস্থানে জাপানে ভ্রমণ এখন অস্ট্রেলীয়দের জন্য আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। ছবি: ওটিএন বাংলা

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলীয় ডলারের শক্তিশালী অবস্থান জাপানে ভ্রমণরত অস্ট্রেলীয়দের ক্রয়ক্ষমতা আরও বাড়াবে। তবে রে অ্যাট্রিলের প্রশ্ন, ভ্রমণ আরও সস্তা হবে কি না তা নিয়ে অনেক পর্যটকই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বর্তমানে ইয়েনের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বড় ধরনের উল্টো স্রোতের ইঙ্গিত নেই বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au