চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের ফলাফল ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পাশাপাশি সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতির রূপরেখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
নির্বাচনের পর এটিই হবে বিএনপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রাজনৈতিক অঙ্গনে তাই এ আয়োজনকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au