বাংলাদেশ

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ পাঠাবে বিএনপি

  • 8:36 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
তারেক রহমান ও নরেন্দ্র মোদী। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠানোর পরিকল্পনা করছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে।

ডব্লিউআইওএন প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর এই পদক্ষেপটি বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিবর্তনের পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। হুমায়ুন কবির বলেন, “আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি মূল অংশ। আমরা চাই, এই অঞ্চলকে একটি প্রভাবশালী এলাকা হিসেবে গড়ে তোলা হোক। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকবে। সময় কম, কিন্তু আমরা আন্তরিক।”

তিনি আরও উল্লেখ করেন, এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ‘সৌহার্দ্যের বার্তা’ হিসেবে ধরা উচিত। হুমায়ুন কবির বলেন, “যখন আপনি কাউকে আমন্ত্রণ জানান, তখন আশা করেন যে তিনি উপস্থিত হবেন। এটি সদিচ্ছার একটি প্রতীক।”

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ‘সুষম নীতি’ গ্রহণের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, সার্ক, বিমসটেকের মতো বহুপক্ষীয় আঞ্চলিক ফোরামগুলোকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে নিয়ে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা সম্ভব।

ডব্লিউআইওএন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির এই বার্তা এসেছে এমন এক সময়ে যখন তাদের নিরঙ্কুশ জয়ের পর আন্তর্জাতিক মহলে অভিনন্দনের ধারা বইছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির এই বিজয়কে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন হিসেবে তুলে ধরা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন। মোদী একবার্তায় তারেককে উদ্দেশ্য করে লেখেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।”

এই শাখার আরও খবর

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au