সর্বশেষ

কাজের ব্যস্ততায়ও মালতি জোনাসের নিরাপত্তায় সতর্ক প্রিয়াংকা

  • 9:26 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন, ১৪  ফেব্রুয়ারি- হলিউড থেকে বলিউডে ফিরে বিনোদন দুনিয়ায় নিজের অভিনয় দ্যুতি ছড়াচ্ছেন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও নতুন চমক নিয়ে ফিরেছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও তার পুরো পৃথিবীজুড়ে এখন কেবল মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে চার বছরের খুদে মালতির নিরাপত্তা নিয়ে ইদানীং বেশ দুশ্চিন্তায় দিন কাটছে সাবেক এ বিশ্বসুন্দরীর। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও মেয়ের নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াংকা চোপড়া।

দীর্ঘ সাত বছর পর এসএস রাজামৌলির পরিচালনায় ‘বারানসি’ সিনেমা দিয়ে আবার বলিউডে প্রবেশ করেছেন অভিনেত্রী। বর্তমানে এই বিগ বাজেটের সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন  তিনি। দেশিগার্ল মা হিসেবে যে বেশ কঠোর, তার প্রমাণ পাওয়া যায় সামাজিক মাধ্যমে। প্রায়ই মেয়ের ছবি শেয়ার করলেও ইমোজি দিয়ে মালতির মুখ ঢেকে রাখেন প্রিয়াংকা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই আড়াল করেন সন্তানকে। অনাকাঙ্ক্ষিত এ প্রচার থেকে মুক্তি পেতেই মূলত নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

প্রিয়াংকা চোপড়া বলেন, তার নিজের জন্য আলাদা কোনো নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই, যা করছেন সবটাই মেয়ের কথা ভেবে। তিনি বলেন, ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে বা কথা বলতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন এ ঘটনার আঁচ আমার মেয়ের ওপর পড়ে।

আক্ষেপ নিয়ে অভিনেত্রী বলেন, হয়তো আমরা পার্কে খেলছি কিংবা আইসক্রিম খাচ্ছি, হুট করে দেখলাম সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এখন তো সবার হাতেই স্মার্টফোন থাকে, আর এটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। আমি জানি, আমাকে কেউ খুন করতে আসবে না, কিন্তু মেয়ের গোপনীয়তা রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

এই শাখার আরও খবর

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

মার্চে রাজস্ব আদায়ে বড় ধস, নয় মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

মেলবোর্ন, ২২ এপ্রিল- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই…

পশ্চিমবঙ্গের ভোটের আকাশে একদিনে ৬১ হেলিকপ্টার!

মেলবোর্ন, ২২ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের আকাশপথে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক প্রচারণায় নেতাদের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে প্রতিদিনই বিপুল সংখ্যক হেলিকপ্টার উড়ছে, যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au