বাংলাদেশ

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেফতার

  • 2:56 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
চেক ডিজঅনার মামলায় এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেফতার, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি-  চেক ডিজঅনারের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে কামালপুর ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। দলীয়ভাবে তিনি যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে গণভোটের ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবেও প্রচারণায় অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির করা চেক ডিজঅনার মামলায় আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেন। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। নির্বাচন শেষে নিজ এলাকায় অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। পরে থানায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা। দ্রুত মুক্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খইম উদ্দিন বলেন, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au