বাংলাদেশ

আল-জাজিরার বিশ্লেষণ

আন্তর্জাতিক অঙ্গনে শুভেচ্ছা, নতুন সরকারের পথে বাংলাদেশ

  • 6:39 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
তারেক রহমান, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ বিজয়কে গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী মানুষের প্রতি উৎসর্গ করেছেন।

শনিবার নির্বাচনের পর প্রথম বক্তব্যে তিনি বলেন, পথ ও মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার ভাষায়, জাতীয় ঐক্যই সম্মিলিত শক্তি, আর বিভাজন দুর্বলতা ডেকে আনে। তিনি আরও বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষই আবারও বিএনপিকে বিজয়ী করেছেন।

নির্বাচন কমিশন বৃহস্পতিবার অনুষ্ঠিত ঐতিহাসিক এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে গেজেট জারি করেছে। ফলাফলে দেখা যায়, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। জামায়াত-সমর্থিত আরেক জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ছয়টিতে জয় পেয়েছে। বিশ্লেষকদের মতে, আন্দোলনের সময়কার জনসমর্থনকে ভোটে রূপান্তর করা যে কঠিন, এ ফলাফল তারই ইঙ্গিত বহন করে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে তারেক রহমানকে দলের বিপুল বিজয়ের জন্য অভিনন্দন জানান। দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথে এগিয়ে নেবে বলে তিনি আশা করেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীও নির্বাচনের সার্বিক ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। দলের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি সম্মান জানাচ্ছেন। যদিও এর আগে ভোট গণনায় অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। পরে তিনি জানান, তারা নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে।

নির্বাচনের পর আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিএনপি, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

৬০ বছর বয়সী তারেক রহমানের জন্য এ বিজয়কে অনেকেই নাটকীয় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন। যুক্তরাজ্যে ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হন। তার মা খালেদা জিয়া তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখেন।

বিজয়োত্তর বক্তব্যে তারেক রহমান প্রথমে ইংরেজিতে কথা বললেও পরে বাংলায় বক্তব্য দেন। তিনি বলেন, এ বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি বাংলাদেশের, এটি গণতন্ত্রের, এবং এটি সেইসব মানুষের, যারা গণতন্ত্রের স্বপ্ন দেখেছেন ও তার জন্য ত্যাগ স্বীকার করেছেন।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au