বাংলাদেশ

মাছ নয়, জালে উঠল দেবদেবীর মূর্তি

  • 1:26 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট পিতলের মূর্তি ও দুইটি বাটি উদ্ধার করেছে থানা পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- নওগাঁ সদর উপজেলায় একটি পুকুর থেকে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে মাছ ধরার সময় এগুলো পাওয়া যায়।

রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুকুর মালিক মন্টু ফকির জানান, পুকুরে মাছ ধরতে রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪), রিয়াদ (২২)সহ কয়েকজন জাল ফেলেন। জাল তোলার সময় মাছের সঙ্গে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উঠে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ এসে সেগুলো জব্দ করে নিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা গেছে, মূর্তিগুলো কাঁসা, ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি হতে পারে। এগুলোর ঐতিহাসিক বা আর্থিক মূল্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত সামগ্রীগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এই শাখার আরও খবর

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au