বাংলাদেশ

দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

  • 5:09 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- দুর্নীতির অভিযোগের মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো নাবু এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল এক বিবৃতিতে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) জানায়, রোববার গোপনে দেশত্যাগের সময় ‘মিডাস’ নামে পরিচিত একটি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে।

গালুশচেঙ্কো প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গালুশচেঙ্কো নিজের প্রভাব খাটিয়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে দেশের জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন। এর বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন ও পরমাণু শক্তি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটমর বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে তিনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর থেকেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান চলছিল। শেষ পর্যন্ত দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হলো।

২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ আরও কয়েকজন শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গালুশচেঙ্কোর নামও সেই তালিকায় যুক্ত হয়।

দুর্নীতি দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রশাসনিক ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, এই ইস্যুটি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ পাওয়ার প্রক্রিয়াতেও প্রভাব ফেলছে।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au